ঢাকা |
প্রকাশিত: 1:18 PM, September 5, 2026
শান্তিগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে আসির মিয়া, মৃত শফিক মিয়ার মেয়ে শাবানা বেগম, মৃত শফিক মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম, মৃত আব্দুল হাসিমের ছেলে রহমত আলী, মৃত আব্দুল হাসিমের মেয়ে আমিনা বেগম এবং বাচ্চু মিয়ার স্ত্রী চম্পা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট শান্তিগঞ্জ থানায় এফআইআর নং-১৬ ও জিআর নং-১২৪-এর মাধ্যমে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় পুলিশের ওপর হামলা, মারধর, ভাঙচুর, চুরি, হত্যাচেষ্টা ও হুমকিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শান্তিগঞ্জ থানা পুলিশের পরিচালিত অভিযানে মামলার এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host