শ্যামারচর বাজার ড্রাগিস্ট এন্ড কেমিস্ট্রি সমিতির নতুন কমিটি গঠন: কাজল সভাপতি, কবির সাধারণ সম্পাদক

প্রকাশিত: 1:27 PM, September 5, 2026

শ্যামারচর বাজার ড্রাগিস্ট এন্ড কেমিস্ট্রি সমিতির নতুন কমিটি গঠন: কাজল সভাপতি, কবির সাধারণ সম্পাদক

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ)ঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর বাজার ড্রাগিস্ট এন্ড কেমিস্ট্রি সমিতির ২০২৬ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
গত ২২ আগস্ট ২০২৬ তারিখে অনুমোদিত এই নতুন কমিটিতে কাজল কুমার তাং-কে সভাপতি এবং মোঃ কবির আহমদ-কে সেক্রেটারী/সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন; সহ-সভাপতি বিজয় দাস ও কালি দাস রায়; সহ-সাধারণ সম্পাদক বাশার আহমেদ; কোষাধ্যক্ষ মোঃ জুয়েল মিয়া; সহ-কোষাধ্যক্ষ পীয়ূষ চৌধুরী ও আকাশ দাস; সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় রায়; সহ-সাংগঠনিক সম্পাদক বিজন দাস ও রবিন রায়; আইন বিষয়ক সম্পাদক মোঃ সারোয়ার মিয়া; প্রচার সম্পাদক রন্টু দাস; ধর্ম বিষয়ক সম্পাদক সুজন আচার্য্য এবং মহিলা বিষয়ক সম্পাদক সেবিকা রায়।
এছাড়া সমিতির ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন কালি দাস রায়, সুমন রায়, শশী ভূষন দাস, মোঃ দুদু মিয়া এবং মোঃ হেলিম মিয়া।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, শ্যামারচর বাজারের ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সেবার মান উন্নয়ন এবং এলাকার মানুষের নিকট সঠিক ও মানসম্মত ওষুধ পৌঁছে দিতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর