ঢাকা |
প্রকাশিত: 3:27 AM, September 4, 2026
মোঃ বিলাল উদ্দিন, গোয়াইনঘাট সিলেট (প্রতিনিধি)ঃ
র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি গোয়াইনঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক জসীমউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদ আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় গোয়াইনঘাটের রাজপথে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালি শেষে দলীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host