ঢাকা |
প্রকাশিত: 1:22 PM, September 5, 2026
শান্তিগঞ্জ প্রতিনিধিঃ
‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি নুর নবী। উপজেলা ছাত্রশিবিরের দায়িত্বশীল ইমরানুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জজ কোর্টের অ্যাডভোকেট ইয়াসিন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, জেলা স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক তাকবিল হাসান এবং শান্তিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সুন্নত আলী।
বক্তারা বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেধা, সততা, দেশপ্রেম ও ইনসাফে বিশ্বাস করে। কোনটি সত্য আর কোনটি মিথ্যা, তা বুদ্ধি ও বিবেক দিয়ে যাচাই করে চলতে হবে। আপনারা সবাই মেধাবী। সামনের পথচলায় সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব শিক্ষার্থীর নিরাপদ আশ্রয়স্থল। আজকের এই সামান্য উপহার ভবিষ্যতে আপনাদের প্রেরণা জোগাবে।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মামুন মিয়া ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত অভিভাবক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে শান্তিগঞ্জ উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host