মৌলভীবাজারে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক

প্রকাশিত: 3:16 PM, January 31, 2019

মৌলভীবাজারে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদন
মৌলভীবাজার শহর থেকে আপত্তিকর অবস্থায় দুই স্কুল শিার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের কালেঙ্গা রোডে সিএনজি অটোরিকশার ভেতরে তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়।

আটকৃ ছাত্র শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর এবং ছাত্রী শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ছাত্রের বাড়ি বর্ষিজোড়ায় এবং ছাত্রী বাড়ি ভৈরববাজারে, স্কুল ড্রেস পরা এবং বই ব্যাগ সাথে ছিলো।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মমিন জানান, আপত্তিকর অবস্থায় দুই স্কুল শিার্থীকে সিএনজি চালিত অটোরিকশার ভেতর দেখে প্রত্যদর্শীরা আমাকে খবর দেয়। আমি সাথে সাথে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসি। পরে তাদের অভিভাবক ডেকে এনে মুচলেকা নিয়ে শর্তসাপেে ছেড়ে দেয়া হয়।

সর্বশেষ ২৪ খবর