ঢাকা ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আলী হোসেনকে গ্রেফতার। তিনি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
আলী হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, এজাহার নামীয় আসামি ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। বড়লেখায় নিয়ে আসা হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host