জগন্নাথপুরে গাঁজা গাছ জব্দ : আত্মগোপনে গাছ মালিক

প্রকাশিত: 3:55 PM, May 25, 2019

জগন্নাথপুরে গাঁজা গাছ জব্দ : আত্মগোপনে গাছ মালিক

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার গাঁজা গাছের চাষ করা হয়েছে।

(২৫ মে) শনিবার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশনায় থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই জহিরুল হকসহ পুলিশ দল উপজেলার আলীপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে চাষ করা ৩টি বড় গাঁজা গাছ ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা চাষী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। আবদুল আহাদ পালিয়ে যায়।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম বলেন, অধিক মুনাফা লাভের আশায় নিজ বাড়িয়ে গাঁজা গাছ চাষ করা হয়েছে। গাছসহ আরও কিছু গাঁজা জব্দ করা হয়েছে। মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর