সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে নিহত ২

প্রকাশিত: 5:25 PM, May 30, 2019

সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে নিহত ২

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) জেলার ধর্মপাশা উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আইয়ূব খানের ছেলে শাহ জামাল(২৭) ও একই ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের মৃত সামাদ আলী ওরফে সাবির উদ্দিনের ছেলে কবুল হোসেন (৫০)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৩০ মে) ভোরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হন। পরে দুপুরে টাঙ্গুয়ার হাওরের ধর্মপাশা অংশ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর