ছাতকে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: 4:02 PM, June 27, 2019

ছাতকে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

ছাতক সংবাদদাতা
ছাতকে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বিচি মিয়া(৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মামদপুর গ্রাম সংলগ্ন চড়াখালি হাওর থেকে নিহত বিচি মিয়ার মৃত দেহ উদ্ধার করেছে স্বজনরা। সে একই ইউনিয়নের সিংচাপইড় গ্রামের অইমুছ আলীর পুত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে জাল নিয়ে হাওরে মাছ ধরতে যান বিচি মিয়া। রাতেও বাড়ি না ফেরায় বৃহস্পতিবার ভোরে বিচি মিয়াকে খোঁজতে বের হন স্বজনরা।

একপর্যায়ে মামদপুর গ্রাম সংলগ্ন চড়াখালি হাওরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে সেখান থেকে তার লাশ উদ্ধার করেন। নিহতের মৃতদেহের একপাশে ও মাথায় ক্ষতের চিহ্ন থাকায় কোনো একসময় বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন তার স্বজনরা।

সিংচাপইড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর