সুনামগঞ্জে নবদূতের শিক্ষাসামগ্রী বিতরণ

প্রকাশিত: 2:09 PM, July 20, 2019

সুনামগঞ্জে নবদূতের শিক্ষাসামগ্রী বিতরণ

বৃহত্তর সিলেটের খ্যাতিমান সংগঠন শিক্ষা ও আর্ত মানবতার সেবায় নিয়োজিত নবদূত সামাজিক ফোরামের উদ্যোগে ছাতক উপজেলার সূড়িগাঁওয়ে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

আল ফুরক্বান জামেয়ায় গরীব শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম ও ছাতাসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

শাহীন আহমদের সভাপতিত্বে ও শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোরামের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আল-ফুরক্বান জেমেয়ার প্রিন্সিপাল মাওলানা নূর আহমদ, নবদূত সুনামগঞ্জ প্রতিনিধি ওয়েছ আহমদ, মাওলানা আব্দুর রক্বীব, আব্দুল আহাদ, আরিজ আলী, জুনায়েদ আহমদ, শামীম প্রমূখ।

কোরআন পাক তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর