জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রকাশিত: 2:32 PM, July 20, 2019

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রিয়াদ মিয়া নামের ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের আশা মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামে।

স্থানীয়রা জানান, শিশু রিয়াদ মিয়া লুদরপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। ২০ জুলাই শনিবার স্থানীয় স্কুলের পাশে বিদ্যুতের খুটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। স্থানীয়রা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বিদ্যুৎ স্পৃষ্টে হতভাগ্য শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর