ছাত্রদলের মিছিলে কেবল ৫ জন

প্রকাশিত: 3:50 PM, October 16, 2019

ছাত্রদলের মিছিলে কেবল ৫ জন

প্রতিদিন ডেস্ক : দীর্ঘদিন ক্যাম্পাসে বিক্ষোভ বা প্রকাশ্যে কোনো কর্মসূচিতে ছিল না রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। তবে হঠাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল করেছেন ছাত্রদলের পাঁচ নেতাকর্মী।

মিছিল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নেতাদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-আইন সম্পাদক আহসান হাবিব, ছাত্রনেতা ওবায়দুল্লাহ ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর