ঢাকা |
প্রকাশিত: 4:58 PM, November 11, 2018
নিজস্ব প্রতিবেদন
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন শিবের বাজারস্থ আব্দুল্লাহ ভেরাইটিজ স্টোর থেকে ৪৭০০০ শলাকা ভারতীয় নাসির উদ্দিন পাতার বিড়িসহ ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।আটককৃতরা হলো- আব্দুল্লাহ্ (২০) ও মিছতাউর রহমান (৩২)।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএমপির পুলিশ সুপার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, শনিবার রাতে এ অভিযান চালানো হয়। আটক চোরাকারবারীদের আসামী করে জালালাবাদ থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host