দুই কিশোরের কথা কাটাকাটির জের
তেমুখীতে ৫ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২০

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>দুই কিশোরের কথা কাটাকাটির জের</span> <br/> তেমুখীতে ৫ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক
সিলেটে নগরে দুই কিশোরের কথা কাটাকাটিকে কেন্দ্র করে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিটিএসবির এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রায় ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপের কারণে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরের জালালাবাদ থানাধীন তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুমারগাঁও ও সাহেবেরগাঁও এলাকার দুই কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বৈঠকে বসলে কে বা কারা ঢিল ছোড়ে। এর পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কুমারগাঁওয়ের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁও গ্রামের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যান চলাচল শুরু হয়।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ৫টি গ্রামের মানুষ সংঘর্ষে জড়ালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ইট-পাথর দিয়ে ঢিলাঢিল শুরু করে। এসময় সিটিএসবির এক পুলিশ সদস্যের বাম চোখে লাগলে তিনি আহত হন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর