ঢাকা |
প্রকাশিত: 8:40 PM, December 20, 2019
ডেস্ক প্রতিবেদন : মহান বিজয় দিবস উপলক্ষে মেট্রোসিটি উইমেন্স কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের সিনিয়র প্রভাষক মাজহারুল হক চৌধুরী সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান ও দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি জনাব আলহাজ্ব মোসলেহ উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় আয়কর আইনজীবী পরিষদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব অধ্যাপক শফিকুর রহমান, আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় আয়কর আইনজীবী পরিষদের যগ্ম-সম্পাদক জনাব জাহাংগীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোঃ বাহা উদ্দিন বাহার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক জনাব আলাউদ্দিন আলাল, জনাব আয়েশা আক্তার, জনাব রাকিবুল হাসান মিলন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host