ঢাকা |
প্রকাশিত: 8:43 PM, December 21, 2019
মিসবাহ জামিল : শীতের তীব্রতা বাড়ায় শীতবস্ত্র কেনার ধুম পড়েছে সিলেটের ফুটপাতে। শনিবার সন্ধ্যার পর বন্দরবাজারের ফুটপাতে বসা কাপড়ের দোকানগুলোতে ভিড় জমেছে জনসাধারণের। শীত নিবারণ করতে টুপি, সোয়েটার, মাফলার, মোজাসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র কিনছেন তারা।
শীতবস্ত্র ক্রেতা সুরুজ আলীর সাথে কথা হলে তিনি বলেন, আমরা দিনমজুর মানুষ ফুটপাত থেকে কম দামে শীতের কাপড় কিনে শীত নিবারণ করি। এতে আমাদের জন্য সুবিধা হয়।
ফুটপাতে শীতবস্ত্র বিক্রেতা রহিম মিয়া বলেন, আমাদের সাধ্য নেই বড় মার্কেটগুলোতে দোকান ভাড়া করে ব্যবসা করার। তাই ফুটপাতে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করি। ইদানীং শীতের তীব্রতা বাড়ায় শীতবস্ত্র কেনার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। ব্যবসাটাও ভালো চলছে বলে জানান তিনি।
কুয়াশাভেজা আদ্র দিন ও বাতাস মানুষের হাড়ে কাঁপন ধরাচ্ছে। শীতের কাঁপন সহ্য করতে না পেরে শীতবস্ত্র কিনতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। ফুটপাতের দোকানগুলোতে শীতবস্ত্র কিনতে ভিড় জমান তারা। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ভিড় জমাচ্ছেন ফুটপাতের দোকানগুলোতে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host