ঢাকা |
প্রকাশিত: 1:12 PM, January 19, 2020
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় একই পরিবারের তিনজনসহ পাঁচজনকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host