ঢাকা |
প্রকাশিত: 4:56 PM, November 22, 2018
দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধিন তাফসীরুল কোরআন দাখিল মাদরাসা, সুনামপুর এর ছাত্র সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল বৃহস্পতিবার সকাল ১০টায় মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
মাদরাসা ছাত্র সংসদের সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মাদরাসার সহ সুপার মাওলানা আনিছুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করে মাদরাসার ছাত্র মোঃ ময়নুল ইসলাম, নাতে রাসূল পরিবেশন করে ইউসুফ আহমদ ।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা সুপার মাওলানা তারিফ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিককোনা কলেজের ইংরেজি প্রভাষক এম এ মতিন, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব ছয়ফুর রহমান ও আব্দুল কাইয়ুম চৌধুরী।
বক্তব্য রাখেন মাওলানা ইমরান উদ্দিন, মাস্টার তাজুল ইসলাম, মাওলানা খালেদ আহমদ, মাদরাসার ছাত্র মোঃ শিবলু হোসেন প্রমুখ।
বক্তরা মহানবী (সাঃ) এর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন এবং জীবনের সর্বক্ষেত্রে মহানবী সা. এর সুমহান আদর্শ অনুসরণ করার উপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সহ সুপার মাওলানা আনিছুর রহমান এর পরিচালনায় এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host