ঢাকা ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে সুমন মিয়া(২৮) নামের একজনকে আটক করা হয়েছে। রবিবার (২৪ মে) বিকাল আনুমানিক ৪টার দিকে দক্ষিণ সুরমার জননী কুরিয়ার সার্ভিস অফিসের সামন থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় অবৈধ ‘হাইব্রিড বো ম ও প্রায় সাড়ে ৩ লাখ টাকার পণ্য উদ্ধার ও জব্দ করা হয়েছে।
আটককৃত সুমন সিলেটের গোলাপগঞ্জ থানাধীন কালিকৃষ্ণপুর এলাকার মো. মহরম আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী জননী কুরিয়ার সার্ভিস অফিসের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৮০ পিস কিও-কারভিন ওলিভওয়েল, ৩০০০ পিস হাইব্রিড বোম, ৬০০ পিস স্কিন শাইন ক্রিম ও ৭৬০ প্যাকেট ইলেকট্রিক স্পার্কলের্স (তারা বাতি) উদ্ধার করা হয়। এই সময় একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ২৮ হাজার ৩২০ টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৫, তারিখ-২৪/০৫/২০২৬ খ্রি., ধারা- দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ই(১)(ন)/২৫উ রুজু হয়। আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host