দেশে করোনায় আরও ১৩ মৃত্যু

প্রকাশিত: 11:39 PM, March 9, 2021

দেশে করোনায় আরও ১৩ মৃত্যু

বিজয়ের কণ্ঠ ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯১২ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া ১৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৪৮৯ জনের মৃত্যু হয়েছে।

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯১২ জন শনাক্তের মাধ্যমে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫২ হাজার ৮৭ জন হয়েছে।

 

আর একই সময়ে আরও ১ হাজার ২৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর