আলমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত: 12:25 AM, March 11, 2021


নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের দক্ষিণ সুরমায় কাভার্ডভ্যানের ধাক্কায় রুবেল মিয়া (২৯) নামের একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার আনুমানিক সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ সুরমার আলমপুর এলাকার এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত রুবেল মিয়া সিলেট নগরের ঝেরঝেড়িপাড়ার এভারগ্রীন এলাকার লায়েক মিয়া ও আছিয়া বেগম দম্পতীর ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।

 

তিনি জানান, আলমপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় রুবেল মিয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর