ঢাকা ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রাম থেকে জেসমিন আক্তার (১৮) নামের এক তরুণী তিনদিন থেকে নিখোঁজ রয়েছেন। গত ২২ আগস্ট থেকে নিখোঁজ ওই তরুণী কোম্পানীগঞ্জ থানাধীন পাড়ুয়া মাঝপাড়া গ্রামের আজগর আলীর মেয়ে। এব্যাপারে নিখোঁজের পিতা কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এতে বলা হয়েছে, গত ২১ আগস্ট প্রতিদিনের মতো পরিবারের সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যান। পরদিন ২২ আগস্ট সকালে ওই তরুণীকে ঘরে দেখতে না পেয়ে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য অনেকের বাসা-বাড়িতে খোঁজ করে তার পরিবার। কোথাও তার সন্ধান না পাওয়াতে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজের পরিবার জানায়, জেসমিন আক্তারের উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো খয়েরী রঙের সেলোয়ার, লাল সিটের কামিজ ও খয়েরী বোরকা।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল জানান, পুলিশ জেসমিনের সন্ধানে সিলেটের থানাগুলোতে বার্তা পাঠিয়েছে। তার সন্ধানে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host