ঢাকা |
প্রকাশিত: 6:45 PM, August 28, 2021
শহরতলীর পশ্চিম ভাটপাড়া জামেয়া আনওয়ারে মদিনা মাদরাসায় ফ্রী খতনা কর্যক্রম সম্পন্ন হয়। এতে মাদরাসার ১৮ জন গরীব ছাত্রকে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সম্পূর্ণ মেডিসিনসহ ফ্রি খতনা প্রদান করা হয়।
লন্ডন প্রবাসী হাফিজ মতিউল হক, হাফিজ ইয়াসিন আহমদ, হাফিজ সাইদুর রহমান এর অর্থায়নে অনুষ্ঠিত খতনা ক্যাম্পে মুসলমানী বা খতনা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার কাওসার আহমদ। সহযোগিতায় ছিলেন, রাজু বিশ্বাস ও আসাদ আহমদ।
শনিবার সকাল ৯টার সময় সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে কার্যক্রমের সুচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জামেয়া পরিচালনা পরিষদের সভাপতি শাইস্তা মিয়া, জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ মাওলানা আবদুল কাইয়ুম, সহসভাপতি হাফিজ ফখর উদ্দীন, জামেয়ার শিক্ষাসচিব মাওলানা আবদুল মালিক, হোস্টেল সুপার হাফিজ মাওলানা আবদুল মুনিম ফারুক, হাফিজ আবদুল হক, জামেয়ার শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ, মাওলানা লুৎফুর রহমান, হাফিজ এমরান আহমদ, মুহাম্মদ আল-আমীন, জাহান আহমদ, হাফিজ মাহমুদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host