দক্ষিণ সুরমা থেকে কিশোরী নিখোঁজ

প্রকাশিত: 6:40 PM, August 30, 2021

দক্ষিণ সুরমা থেকে কিশোরী নিখোঁজ

দক্ষিণ সুরমা থানাধীন ধরাধরপুর থেকে তাছলিমা নামের কিশোরী নিখোঁজ হয়েছে। গত শুক্রবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ৮টায় দিকে ঘরের সবাই ঘুমে থাকাস্থায় সে বাড়ি থেকে চলে গেছে। অনেক খোঁজাখুঁজি ও নিকট আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করেও মেয়েটির সন্ধান পাওয়া যায়নি।

 

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারন ডায়েরি (১৩০৩, তাং-২৯/০৮/২০২১ইং) করা হয়েছে। মেয়েটি গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মহনগঞ্জ থানার করঙ্কা। সে বর্তমানে ধরাধরপুরে রুহুল আমীনের বাড়িতে থাকতো। বাড়ি থেকে চলে যাওয়ার সময় মেয়েটি পরনে ছিল চকলেট রঙের ড্রেস, সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

 

যদি কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটি সন্ধান পান তাহলে ০১৭১২১২৪৭৮২ ও ০১৭১৮১৪০৭৬৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর