ঢাকা |
প্রকাশিত: 5:23 PM, December 3, 2018
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ২১ আসামীকের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বানিয়াচং উপজেলা জামায়াতের আমির আব্দুল হান্নান আরজুও রয়েছেন। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
রোববার রাত ৯টা থেকে সোমবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে ১৪ জন পরোয়ানাভুক্ত এবং ৬ জন নিয়মিত মামলার আসামি।
হবিগঞ্জের জেলা গোয়েন্দা কর্মকর্তা অহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host