পরকীয়া প্রেমিককে নিয়ে শাশুড়িকে হত্যা করে লুট, র‌্যাবের হাতে গৃহবধূ আটক

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

পরকীয়া প্রেমিককে নিয়ে শাশুড়িকে হত্যা করে লুট, র‌্যাবের হাতে গৃহবধূ আটক

নিজস্ব প্রতিবেদক
তামান্না আক্তার (২২) নামের এক যুবতিকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯। তিনি তার শাশুড়ি ফেরদৌসি ইসলাম চৌধুরী (৬০) হত্যা মামলা আসামি।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। তামান্না আক্তার মধ্যসমত পশ্চিম এলাকার রফিকুল ইসলাম চৌধুরীর স্ত্রী।
জানা যায়, তামান্নার স্বামী দুবাই থাকায় অন্য একজনের সাথে তার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে প্রেমিকের সাহায্যে স্বর্ণালংকার চুরি করতে গিয়ে গত ১৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ফেরদৌসি ইসলাম চৌধুরীকে শ্বাস রোধ করে হত্যা করে। তারা স্বর্ণ ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। ফেরদৌসির ভাই বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তামান্নাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে সোমবার (১৬ মার্চ) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামের নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরীর (৫৩) হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
সেসময় স্থানীয়রা জানান, নিহতের নিজ ঘরে হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং চিৎকার রোধ করতে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এমন নৃশংস ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরির উদ্দেশে নাকি অন্য কোনো পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে, তা তখন নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ ২৪ খবর