ঢাকা ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
জাল সার্টিফিকেট তৈরীর মূলহোতা আব্দুলাহ বাছিত রিয়ান (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার (৮ এপ্রিল) বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন উজান শৈলজুড়া গ্রামস্থ হাজী তৈয়ব আলী বিল্ডিংয়ের ৪র্থ তলার একটি রোম থেকে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ১টি মনিটর, ১টি পিসি, ১টি ল্যাপটপ, ১টি কি-বোর্ড, ১টি মাউস, ২টি জাল সার্টিফিকেট, নকল সার্টিফিকেট তৈরীর ৭টি আর্ট পেপার ও ১টি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে।
আব্দুল্লাহ বাছিত রিয়ান হবিগঞ্জ বানিয়াচং থানাধীন যাত্রাপাশা এলাকার মৃত শেখ বাচ্চু মিয়া ছেলে।
তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবত টাকার বিনিময়ে এসএসসি, এইচএসসি, ডিগ্রীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসল সার্টিফিকেটের অনুরুপ নকল সার্টিফিকেট তৈরী করে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তিনি আরও জানান প্রতিটি জাল সার্টিফিকেট ৩-৪হাজার টাকা বিনিময় তৈরি করে দিতেন।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম র্কমর্কমতা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host