নবীগঞ্জের পল্লীতে গৃহবধূর লা শ উদ্ধার

প্রকাশিত: 11:50 PM, June 1, 2026

নবীগঞ্জের পল্লীতে গৃহবধূর লা শ উদ্ধার

নবীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জে হেলেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের শিপন মিয়ার স্ত্রী ও বাবুল মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে স্বামীর বাড়িতে নিজ বসতঘরের দরজার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হেলেনা বেগমকে দেখতে পান স্বজনরা।
পরে খবর পেয়ে গোপলারবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, নিহত হেলেনা বেগমের আগেও একটি বিয়ে হয়েছিল। শিপন মিয়ার সঙ্গে এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় সংসারে তাদের কোনো সন্তান ছিল না।
পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের বাবা-মা দাবি করেছেন, এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকা-।
গোপলারবাজার তদন্ত কেন্দ্রের এসআই শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর