ঢাকা |
প্রকাশিত: 10:31 AM, April 17, 2024
বিজয়ের কণ্ঠ ডেস্ক :
ব্রিটেনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন সিলেটের মেয়ে ফাতেমা বেগম। তিনি লন্ডনের স্বনামধন্য ইউনিভার্সিটি ওয়েস্ট অব দি স্ক্যটল্যান্ড, লন্ডন ক্যাম্পাস থেকে ব্যাংকিং এন্ড ফাইন্যান্স এর উপর (এমবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন।
ফাতেমা বেগম সিলেট জেলার, সদর উপজেলার মো: হুমায়ুন রশীদ তারেক এর স্ত্রী ও দক্ষিন সুরমার কায়েস্থরাইল এলাকার জনাব শফিক মিয়ার মেয়ে। তিনি ২০২৩ সালে ইউনিভার্সিটি ওয়েস্ট অফ দি স্ক্যটল্যান্ড, লন্ডন ক্যাম্পাসে স্কুল অফ বিজনেস এন্ড ক্রিয়েটিভ ইন্ডাস্টিজ বিভাগে পড়াশোনার জন্য স্ব-পরিবারে লন্ডনে পাড়ি জমান।
গত ১৬ই এপ্রিল লন্ডনের ম্যারিলবার্ন প্যারিস চার্চে বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল এন্ড ভাইস চ্যান্সেলর প্রফেসর জেম্স মিলার (JAMES MILLER) এর কাছ থেকে মাস্টার্সের ফলাফল গ্রহন করেন মেধাবী ফাতেমা বেগম।
মুঠোফনে ফাতেমা বলেন, প্রথমেই শুকরিয়া জানাচ্ছি সৃষ্টিকর্তাকে। আজ এত দূর এসেছি আমার বাবা, মা ও শ্বাশুরীর দোয়াতে এবং আমার স্বামীর ঐকান্তিক প্রচেষ্টায়। আমি দেশবাসী কাছে দোয়া চাই আমার অর্জন আর সাফল্য ধারাবাহিক ভাবে ধরে রাখতে পারি এবং দেশের নাম উজ্জল করতে পারি। আমি দেশের মানুষের এবং আমার নিজের শহরের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি সকলের কাছে দোয়া কামনা করছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host