ঢাকা |
প্রকাশিত: 12:22 PM, December 23, 2018
আনন্দকণ্ঠ ডেস্ক
আসছে জানুয়ারির ১০ তারিখ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিতত্র উৎসব-২০১৯। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। যেখানে আটটি বিভাগে দেখানো হবে বিশ্বের নামি দামি নির্মাতার বহু চলচ্চিত্র। আর এখানেই ঢাকার দর্শকরা দেখতে পারবেন জয়া আসহান অভিনীত ‘এক যে ছিলো রাজা’ এব ‘দেবী’।
এ বছর ভারত ও বাংলাদেশের অন্যতম আলোচিত ছবি ‘এক যে ছিলো রাজা’ এবং ‘দেবী’।
ছবি দুটিতে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান। ছবি দুটির একটি নির্মাণ করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীর ও অন্যটি বাংলাদেশের অনম বিশ্বাস।
‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে স্থান করে নিয়েছে সৃজিত মুখার্জীর আলোচিত ছবি ‘এক যে ছিলো রাজা’। গাজীপুরের ভাওয়াল রাজাকে নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন জয়া আহসান। দুর্গা পূজা উপলক্ষ্যে কলকাতায় ছবিটি মুক্তি পায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host