ঢাকা ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৬
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। সেই আবহে প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী।প্রথম ম্যাচের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলের জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি।শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নতুন ছবি প্রকাশ করেন পড়শী। ছবিতে ব্রাজিলের জার্সি পরে হাতে ফুটবল নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে। বিশ্বকাপের আবহে তার এই উপস্থিতি ভক্তদের নজর কাড়ে।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ কামনা ব্রাজিল।’
পোস্টটিতে তিনি ব্রাজিলের পতাকার ইমোজির পাশাপাশি ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ হ্যাশট্যাগও ব্যবহার করেন। এর পরই মন্তব্যের ঘরে শুরু হয় ভক্তদের নানা প্রতিক্রিয়া।
একজন ভক্ত লেখেন, ‘ব্রাজিল মানেই আগুন।
আমার ভালোবাসার মানুষটাও ব্রাজিল।’
আরেকজন মজার ছলে আক্ষেপ করে মন্তব্য করেন, ‘এটা কোনো কথা, তুমিও ব্রাজিল।’
বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথম রাউন্ডে দলটির সামনে রয়েছে আরো দুটি ম্যাচ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host