ঢাকা |
প্রকাশিত: 12:57 PM, December 23, 2018
আনন্দকণ্ঠ ডেস্ক
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নতুন ছবিতে ফের জুটি বাঁধতে যাচ্ছেন সিয়াম ও পূজা।
নাম চূড়ান্ত না হওয়া এ চলচ্চিত্রটির গল্প রাজনীতি ও অপরাধ জগৎ নিয়ে। এর কাজটি শুরু হবে আগামী বছরের মার্চ মাসে। পরিচালনায় বরাবরের মতোই থাকছেন রায়হান রাফী।
পূজা ও সিয়ামঢাকাই চলচ্চিত্রে জুটি প্রথা যে স্বীকৃত, তা প্রমাণ করে চলেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। চলতি বছরে রোজার ঈদে মুক্তি পেয়েছিল তাদের প্রথম চলচ্চিত্র ‘পোড়ামন-২’।
পর্দা কাঁপিয়ে চলা এ ছবির পর নভেম্বরে আসে ‘দহন’। দুটি ছবির প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ও পরিচালক ছিলেন রায়হান রাফী। আর একই প্রযোজনা প্রতিষ্ঠান তাদের নিয়ে ঘোষণা দিলো নতুন ছবির।
ছবিটি প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ বলেন, ‘এটির গল্প ভাবনা আমার। এখন পাণ্ডুলিপির কাজ চলছে। চরিত্রগুলো এখনও পুরোপুরি দাঁড়ায়নি। শিগগিরই আমরা ছবিটির ও এর চরিত্রগুলোর নামের ঘোষণা দেবো।’
জানা যায়, এতে কলকাতার একজন নায়িকাও যুক্ত হবেন। আর চলচ্চিত্রটির বেশিরভাগ দৃশ্যধারণ হবে বাংলাদেশ ও কলকাতায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host