ঢাকা |
প্রকাশিত: 6:28 PM, February 15, 2025
নিজস্ব প্রতিবেদক
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গত দুই দিনে (১৩-১৪ ফেব্রুয়ারি) প্রায় ১ কোটি ষাট লাখ টাকার চোরাচালানী পণ্য আটক ও জব্দ করেছে বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন এলাকা তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, ডিবিরহাওর, সংগ্রাম, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক ও জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, কমলা, গরু, মহিষ, বিস্কুট, চকলেট, কিসমিস, মেহেদী, জিলেট রেজার, সাবান, ট্যাং, শ্যাম্পু, ফুচকা, পোস্ত দানা, মদ, গাঁজা, বিয়ার, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য- ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন- উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host