ক্ষমতাকে চিরস্থায়ী করতে ইলিয়াস আলীকে গুম করেছিল আ.লীগ : তাহসিনা রুশদীর

প্রকাশিত: 8:22 PM, February 16, 2025

ক্ষমতাকে চিরস্থায়ী করতে ইলিয়াস আলীকে গুম করেছিল আ.লীগ : তাহসিনা রুশদীর

বালাগঞ্জ প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আওয়ামী লীগ ১৭ বছরে শুধুই লুটপাট করেছে, লুটপাটের টাকা বিদেশে পাচার করেছে। রাস্তাঘাটের কোনো উন্নয়নই হয়নি। আর বিএনপি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত একটি দল। বিএনপি সব সময় জনগণের কথা চিন্তা করে। ক্ষমতাকে চিরস্থায়ী করতে ইলিয়াস আলীকে গুম করেছিল আওয়ামী লীগ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের এম এ খান অডিটোরিয়ামে বিনামূল্যে চক্ষুশিবির উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লুনা এসব কথা বলেন।
লুনা বলেন, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা টাকার অভাবে অথবা দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। আজ এই ফ্রি চক্ষুশিবির তাদের অনেক উপকারে আসবে। এই মহতি উদ্যোগের জন্য আমি এম এ মালিক ভাইকে ধন্যবাদ জানাই।
তাহসিনা রুশদীর লুনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ইলিয়াস আলীকে গুম করেছিল। তারা ইলিয়াস আলীকে ভয় পেত। কারণ, ইলিয়াস আলী এদেশের মানুষের গনতন্ত্রের কথা বলতেন, ফ্যাসিস্ট হাসিনার সব অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে ইলিয়াস আলী সব সময় প্রতিবাদী ছিলেন।
বিএনপি নেতা জাকির হোসেন ও মাসুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর