বিশ্বনাথে মৎস্য খামার থেকে তরুণের মরদেহ উদ্ধার

প্রকাশিত: 10:09 PM, April 28, 2025

বিশ্বনাথে মৎস্য খামার থেকে তরুণের মরদেহ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে মৎস্য খামার থেকে শাওন আহমদ(২০) নামের এক তরুণের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উত্তর দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর মৎস্য খামার থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। তিনি ওই ফিশারি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
নিহত শাওন উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচন্ডি গ্রামের মাসুক মিয়ার ছেলে।
পুুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাওন ও তার ভাই সাজন আহমদ দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর মাছের খামার পরিচালনা করে আসছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ খামারে পুকুরে শাওনকে ভাসমান অবস্থায় দেখতে পান সাজন। পরে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃক ঘোষণা করেন।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, মরদেহটি ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ভিকটিম একজন মৃগী রোগী বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর