সিলেটে হত্যা মামলা দায়ের নিয়ে আওয়ামী লীগ এর সহ সম্পাদক রশীদ আহমদ-এর নেতৃত্বে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় নিহত ১, আহত ৫

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২২

সিলেটে হত্যা মামলা দায়ের নিয়ে আওয়ামী লীগ এর সহ সম্পাদক রশীদ আহমদ-এর নেতৃত্বে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় নিহত ১, আহত ৫

আমির হোসেন
সিলেট মহানগর বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি)-এর সদস্য ও জিন্দাবাজারের সুনামধন্য ব্যবসায়ী এনাম হাওলাদার হত্যার ঘটনায় আদালতে হত্যা মামলা দায়েরকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিলেট মহানগর বিএনপির সদস্য ও ব্যবসায়ী ফররুখ আহমদ(৫৭) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
গত ০৪ এপ্রিল ২০২২ সোমবার দিবাগত রাত ১টার দিকে নিহত ব্যক্তি ফররুখ আহমদ এর বাসায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষের ঘটনায় সিলেট মহানগর বিএনপির সদস্য ও ব্যবসায়ী ফররুখ আহমদ(৫৭) কে আহত অবস্থায় তাঁর মেয়ে ও উপস্থিত জনসাধারণ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেন।
বিগত ০৯ এপ্রিল ২০২২ তারিখে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট মহানগর বিএনপির সদস্য ও ব্যবসায়ী ফররুখ আহমদ(৫৭) মারা যান।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া বিজয়ের কণ্ঠকে জানান, গত ০৪ এপ্রিল ২০২২ তারিখে জালালাবাদ আবাসিক এলাকায় ১টি বাসায় আওয়ামী লীগ কর্মীরা হামলার ঘটনা ঘটিয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও বিএনপি সূত্রে জানা যায়, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার সিলেট মহানগর আওয়ামী লীগ এর সহ-সম্পাদক রশিদ আহমদ-এর হাতে বিরোধী দলের লোকদের দমন করার উদ্দেশ্যে বিকাল ৩টার দিকে জিন্দাবাজাররে সুনামধন্য ব্যবসায়ী ও সিলেট মহানগর বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি)-এর সদস্য এনাম হাওলাদার এর ব্যবসা প্রতিষ্ঠান ‘হাওলাদার এন্টারপ্রাইজ’ এ গিয়ে রশিদ আহমদ সহ আওয়ামী লীগ কর্মীরা হামলা করেন। এতে ঘটনাস্থলেই নিমর্মভাবে খুন হন এনাম হাওলাদার। উনি সিলেট মহানগর বিএনপির সদস্য ছিলেন।
উক্ত ঘটনায় এনাম হাওলাদারের পরিবারে সদস্য কোতোয়ালী মডেল থানায় মামলা করতে গেলে কোতোয়ালী থানা মামলা গ্রহণ করেনি। পরবর্তীতে নিহতের পরিবার মামলা দায়েরের জন্য আদালতের শরনাপন্ন হলে আদালতের অ্যাডভোকেট সাদেকা জাহান সোনিয়া-কে পরিবারের পক্ষ থেকে এনাম হাওলাদার হত্যা মামলার জন্য ক্ষমতা অর্পন করেন। অ্যাডভোকেট সাদেকা জাহান সোনিয়া-বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি)র একজন সদস্য ও আইনজীবী।
উক্ত হত্যা মামলার জের ধরে বিভিন্ন সময় সিলেট মহানগর আওয়ামী লীগ এর সহ-সম্পাদক রশিদ আহমদ ও আওয়ামী লীগের কর্মীরা হত্যা মামলা তুলে নেয়ার জন্য মোবাইল ফোনে প্রতিনিয়ত খুন, গুম, হত্যা, ধর্ষণের হুমকি দিতে থাকেন। অ্যাডভোকেট সাদেকা জাহান সোনিয়া যেহেতু একজন আইনজীবী তিনি এনাম হাওলাদার হত্যা মামলা কারো হুমকী-ধামকীতে প্রত্যাহার করবেন না মর্মে সাফ জানিয়ে দেন। এতে সিলেট মহানগর আওয়ামী লীগ এর সহ-সম্পাদক রশিদ আহমদ ও আওয়ামী লীগ কর্মীরা ক্ষিপ্ত হয়ে গত ০৪ এপ্রিল ২০২২ সোমবার দিবাগত রাত ১টার দিকে তার বসতবাড়ীতে হামলা করেন। এতে মারাত্মকভাবে আহত হন তার বাবা ফররুখ আহমদ (৫৭) এবং অ্যাডভোকেট সাদেকা জহান সোনিয়া। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ফররুখ আহমদ(৫৭) ০৯ এপ্রিল ২০২২ তারিখে মৃত্যুবরণ করেন।
নিহত ফররুখ আহমদ(৫৭) এর মেয়ে ও অ্যাডভোকেট সাদেকা জাহান সোনিয়া সিলেট বিজয়ের কণ্ঠকে বলেন, আমার বাবাকে আওয়ামী লীগ এর সহ-সম্পাদক রশিদ আহমদ ও আওয়ামী লীগ কর্মীরা পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বিজয়ের কণ্ঠকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি রাজনৈতিকভাবে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ কর্মীরা এ হত্যাকান্ড ঘটিয়েছে। গণতান্ত্রিক দেশে সকলের অধিকার আছে ভিন্ন মতামত পোষন করা। বিএনপির কর্মী, সদস্যরা আওয়ামী লীগ সমর্থিত লোকজন দ্বারা প্রতিনিয়তি হামলার শিকার হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সিলেট মহানগর বিএনপির সদস্য ও ব্যবসায়ী ফররুখ আহমদ(৫৭) হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর