মাধবপুরে ১৫০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত: 3:10 PM, January 10, 2019

মাধবপুরে ১৫০ কেজি গাঁজা উদ্ধার

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরের ভারতীয় সীমান্তবর্তী নিজনগর এলাকা থেকে ১৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী নিজনগর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ জানান, ভোরে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সায়েদুর রহমান এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য ওই গ্রামে অভিযান চালায়। পরে সকালে সেখান থেকে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করে। তবে, এ সময় কাউকে আটক করা যায়নি। বিজিবির অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর