ঢাকা ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
দেশের জনপ্রিয় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও বিশ্বনাথ প্রতিনিধি আব্দুস সালামের বিরুদ্ধে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে শাহ পরান (র.) সিআর মামলা নং-৪৮৭/২৫ইং, দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগের উপজেলা ভিত্তিক বেশ কয়েকটি প্রেসক্লাব।
ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে অবিলম্বে ইনকিলাব সম্পাদকসহ যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
প্রতিবাদ জ্ঞাপনকারী প্রেসক্লাবগুলো হলো, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব,ছাতক প্রেসক্লাব,জগন্নাথপুর প্রেসক্লাব,ওসমানীনগর প্রেসক্লাব,দোয়ারা বাজার প্রেসক্লাব,কোম্পানিগঞ্জ প্রেসক্লাব, জৈন্তা প্রেসক্লাব, গোলাপগঞ্জ প্রেসক্লাব, মৌলভী বাজার প্রেসক্লাব।
প্রতিবাদ লিপিতে আরো বলা হয় সংবাদে অভিযুক্ত আইনজীবি শামীম আহমদ কতৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার পায়তারা করার জবাব গোটা সিলেটের সাংবাদিক অঙ্গন সমুচিত জবাব দিবে।
প্রসঙ্গত, গত ২৭আগষ্ট দৈনিক ইনকিলাব পত্রিকায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরী গ্রামের এ্যাডভোকেট শামিম আহমদ সরকারি কোটি টাকার খাস ভুমি আত্মসাথ চেষ্টা! মর্মে স্হানীয় উপজেলা প্রতিনিধি মারফত সংবাদ প্রকাশিত হয় জাতীয় ইনকিলাব পত্রিকায়। এর জেরে অভিযুক্ত এডভোকেট শামীম আহমদ আদালতে পত্রিকা সম্পাদক ও বিশ্বনাথ প্রতিনিধির উপর সাজানো মামলা দায়ের করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host