সিলেটে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের দোয়া মাহফিল

প্রকাশিত: 7:08 PM, February 4, 2026

সিলেটে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের দোয়া মাহফিল

সিলেটে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) নগরের কুমারপাড়ায় সংগঠনটির নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কানাডা বিএনপির সভাপতি আহাদ খন্দকার, শোয়েব আহমেদ সোয়েব, লাকি আহমদ, আক্তার রশিদ, মন্জু আহমেদ, মুকিত আহমদ, আলতাফ চৌধুরীর জুয়েল, দেওয়ান জাকির, সৈয়দ লোকমান, তছির আলী, জেহিন আহমদ, সাকের আহমদ, শিমুল আহমদ, সালাউদ্দিন আহমদ, মুমিন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের চেয়ারম্যান মোস্তাফিজ খন্দকার পায়েল, অনুষ্ঠান পরিচালনা করেন দেওয়ার আরাফাত চৌধুরী জাকি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর