ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬
মো. হাবিবুর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এবং যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করতে সারা দেশের ন্যায় জকিগঞ্জের ৭৭টি ও কানাইঘাট উপজেলার ৮১টি ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।
জকিগঞ্জের সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সিলেট- ৫ (কানাইঘাট- জকিগঞ্জ) নির্বাচনী আসনের অর্ন্তভুক্ত জকিগঞ্জ উপজেলার ৭৭ টি ভোট কেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্র সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানান তিনি। এছাড়াও ভোট কেন্দ্রের আশপাশ এবং গুরুত্বপুর্ণ এলাকা সমূহে বিশেষ ক্যামেরসহ পুলিশের লোকজন উপস্থিত থাকবেন।
কানাইঘাট উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা, ইউএনও মো. মেহদী হাসান শাকিলও জানিয়েছেন, তাঁর উপজেলার ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।
উৎসব মূখর ও সুষ্টু পরিবেশে গণ ভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করতে এসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host