ঢাকা ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী বিএনপির নিরঙ্কুশ বিজয়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলার আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও সিলেট -৪ আরিফুল হক চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শোকরানা দোআ মাহফিল সম্পন্ন হয়েছে।
১৩ ফেব্রুয়ারী (শুক্রবার) বাদ আসর টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর দোআ মাহফিল সম্পন্ন হয়।
দরুদপাঠ, সূরা ফাতেহাসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া শোকরানা মাহফিলের দোআয় মরহুম প্রেসিডেন্ট জিয়া, বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী বিএনপির নিরঙ্কুশ বিজয়ে সিলেট-৪ আরিফুল হক চৌধুরীসহ সকল সংসদ সদস্যদের জনকল্যাণে অর্পিত দায়িত্ব যথাযথ ন্যায় পরায়নতার মধ্যে পালনের তাওফিক কামনা করা হয় মহান রাব্বুল আলামিনের কাছে।
দোআ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মোঃ শুকুর আহমদ, এডভোকেট কামাল হোসাইন, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান(মনাফ হাজী) সাবেক সভাপতি হাজী শাহাবুদ্দিন, সহ-সভাপতি হাজী আব্দুর রকিব, সাধারণ সম্পাদক আলী আকবর, সাবেক সেক্রেটারি হাজী সৈয়দ আলী, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের মেম্বার, উপজেলার ইউ/পি শাখা বিএনপির সভাপতি, সেক্রেটারি, উপজেলা যুবদল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল, তাতীদল ও ছাত্রদল বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোআ পরিচালনা করেন টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ সগীর আহমদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host