পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু শিক্ষার্থীও রয়েছে। শনিবার বিকেলে ও রবিবার সকালে এ দুর্ঘটনাগুলো ঘটে।
জানা যায়, সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল, ট্রাক ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারওয়ান আহমদ (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে একটি বাইসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হয় শিশু শিক্ষার্থী মারওয়ান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মারওয়ান আহমদ উপজেলার কসকনকপুর ইউনিয়নের পূর্ব ইনামতি গ্রামের খছরুজ্জামানের দ্বিতীয় ছেলে ও ইনামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো। শিশু শিক্ষার্থী মারওয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে অপর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দৈনিক দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলামের ভাই নাজমুল ইসলাম নিয়াজ (৫০) নিহত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পাশের বাড়ির এক ব্যক্তির মরদেহ আনতে কুলাউড়া থেকে সিলেটে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াজ কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর এলাকার বাসিন্দা।
নিহতের ভাই সাংবাদিক আজিজুল ইসলাম জানান, সিলেটের ময়লার ভাগাড় এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম নিয়াজের মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সর্বশেষ ২৪ খবর