ঢাকা ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
বাঙালি জাতির অহংকার, প্রখ্যাত সমরবিদ, মহান মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিইনসি, সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবসটি যথাযোগ্য মর্যাদায় বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে হযরত শাহজালাল মজররদে ইয়ামনি রাহিমাহুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে এবং শাহপরান (রহ:) লতিফিয়া মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনান্তে খতমে কোরআন অনুষ্ঠিত হয়।
বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) এর দরগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে পর বঙ্গবীর এম.এ.জি ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়। দোয়া পরিচালনা করেন শাহপরান (রহ:) লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামছুল হক ভাদেশ^রী।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন- মোঃ ছদরুল আলম চৌধুরী, মাওলানা আব্দুস সালাম, হাপিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, মাওলানা আব্দুস সোবহান, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সহ সভাপতি এডভোকেট আব্দুল মালিক, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, অধ্যাপক জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাসিত শেরো, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, শাহ মোশাহিদুর রহমান, মানবাধিকার কর্মী ইউসুফ সেলু, হাফিজ জাহেদ আহমদ, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, সংগঠক শফিকুর রহমান, শাহবাজ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host