ঢাকা ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোলাপগঞ্জে সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ফরহাদ হাসান (৩০) এর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরহাদ বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, সকালে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও চালকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কিভাবে এই ঘটনা ঘটেছে তা পুলিশ জানাতে পারেনি। তবে সড়কে পড়েছিলো সিলেট-ল ১২-৭১৬৪ নাম্বারের মোটরসাইকেলটি।
গোলাপঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন- নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host