ট্রাক্টর ও টমটমের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ট্রাক্টর ও টমটমের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১

নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোলাপগঞ্জ থানাধীন আছিরগঞ্জে হাইড্রোলিক ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এক টমটম যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
বুধবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আছিরগঞ্জের বসন্তপুর-কটলিপাড়া সড়কের খাগাইল সুপার মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে গোলাপগঞ্জ থানাপুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাক্টর আটক করলেও চালক পালিয়ে যায়।
নিহত কামাল হোসেন (৪২) বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের ভরাউট গ্রামের মক্তার আলীর ছেলে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টর আটক করলেও ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়।
গোলাপগঞ্জ থানাপুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

সর্বশেষ ২৪ খবর