ঢাকা |
প্রকাশিত: 10:32 PM, February 19, 2026
নিজস্ব প্রতিবেদক
সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক। রিকটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.১। ভূমিকম্পের মাত্রা মৃদু হওয়ায় কোথাও কোন ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
আবহাওয়া অধিপ্তরের কর্মকর্তারা জানান, এরআগে গত ১০ ফেবুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ওইদিন সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে এ ভূকিম্প হয়। রিকটার স্কেলে এর মাত্রা ছিলো ৪।
সেদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। তারও আগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শুন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১ এবং এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host