গোলাপগঞ্জে এমপি এমরান আহমদ চৌধুরী
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে সুখি সমৃদ্ধ করতে সহযোগিতা চাই

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>গোলাপগঞ্জে এমপি এমরান আহমদ চৌধুরী</span> <br/> গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে সুখি সমৃদ্ধ করতে সহযোগিতা চাই

গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার প্রতিটি গ্রামের সমস্যা সম্পর্কে আমি অবগত। এই দুই উপজেলার উন্নয়ন নিয়ে জনসাধারণের দুশ্চিন্তার প্রয়োজন নেই। তবে সুখি-সমৃদ্ধ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ে তুলতে সবার সযোগিতা প্রয়োজন। সবাইকে পাশে পেলে আগামী ৫ বছরে এই দুই উপজেলার চিত্র বদলে দিতে পারবো ইনশা আল্লাহ।
গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল আহমেদের পরিচালনায় জাঙ্গালহাটা মাদরাসায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ-স্থানীয়বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আমিন, গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামিম, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন আহমদ, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জিয়াউল ইসলাম জিতু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী নবিদ, সিলেট জেলা যুবদলের সহ-গ্রামবিষয়ক সম্পাদক মনসুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নিজামুল কাদির লিপন, সদস্য লায়েক আহমদ, রুবেল আহমেদ এবং গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ তুরু।
এছাড়া ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ লক্ষীপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর