ঢাকা ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
আজমিরীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘঠণাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের পুত্র দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার পুত্র লিটন মিয়ার জমির উপর ঘাস খাওয়ানোর জন্য খুটিতে বেঁধে রাখা নিয়ে সন্ধ্যায় দুইজনের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এরই জেরে সোমবার দুপুরে বিষয়টি নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টাব্যাপি চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
স্থানীয় ইউপি সদস্য মো.নজু মিয়া চৌধুরী জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুলাল মিয়া ও লিটন মিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকবর হোসেন বলেন, গরুকে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের সুত্রপাত বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host