আতঙ্কে হাউজিং এস্টেটবাসী
নগরে ছিনতাইয়ের ৪৮ ঘণ্টা পরও ছিনতাইকারীরা অধরা

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>আতঙ্কে হাউজিং এস্টেটবাসী</span> <br/> নগরে ছিনতাইয়ের ৪৮ ঘণ্টা পরও ছিনতাইকারীরা অধরা

বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেট নগরীর অভিজাত আবাসিক এলাকা হাউজিং এস্টেটে দিনে দুপুরে প্রকাশ্যে সিএনজিচালিত অটোরিকশা আটকে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনার ৪৮ ঘণ্টা পরও অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সিলেটজুড়ে আলোচনা চলছে।
অবশ্য পুলিশ বলছে, অপরাধীদের ধরতে পুলিশের একটি টিম গঠন করা হয়েছে। টিমের নেতৃত্বে রয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনার। এই টিম ঘটনার ফুটেজ ও ছবিগুলো নিয়ে কাজ করছে।
এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া প্রায় ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের গলিতে তিনটি মোটরসাইকেলে কয়েকজন যুবক একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করেন। এসময় তাদের একজন অটোরিকশার ভেতরে থাকা এক নারীর কাছ থেকে ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই নারী বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগটি ছিনিয়ে নেন। পাশে থাকা আরেক সহযোগীকে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। পরে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন।
ঘটনার সময় আশপাশে লোকজন চলাচল করলেও কেউ সরাসরি বাধা দিতে এগিয়ে আসতে দেখা যায়নি। পুরো ঘটনাটি সড়কের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
জানা গেছে, এ ঘটনার ভুক্তভোগী নারী হাউজিং এস্টেট এলাকারই বাসিন্দা। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। তবে ভুক্তভোগীর চেকবইসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যাওয়ায় তিনি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলী বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে একজন এডিসিকে প্রধান করে একটি টিম গঠন করা হয়েছে। এই টিম সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত বিশ্লেষণ করে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। তবে ভুক্তভোগীর চেকবইসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং ১৫ হাজার টাকা নিয়ে যাওয়ায় একটি জিডি নেওয়া হয়েছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর