সিলেটে সড়ক দুর্ঘটনা : ৯৪ পরিবারকে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করল বিআরটিএ

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সিলেটে সড়ক দুর্ঘটনা : ৯৪ পরিবারকে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করল বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক
সিলেট ও সুনামগঞ্জ জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯৪টি পরিবারের মাঝে ৩ কোটি ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্ট বোর্ড।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্থ কাছে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়।
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে প্রায় ৭০ শতাংশ সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের কারণে ঘটে এবং অধিকাংশ চালকের বৈধ লাইসেন্স নেই। তিনি মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট প্রদান বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন। যুবসমাজকে সুরক্ষিত রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সপ্তাহে ছয় দিন মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আইন প্রয়োগে সংশ্লিষ্টদের সহযোগিতা করতে হবে।”
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার মতো নয়। আমরা আপনাদের জন্য দোয়া করি। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম যারা নিহত আহত হয়েছেন একটা অনুদান দিয়ে এই ক্ষতিপূরন করা সম্ভব না। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে গাড়ি চালক এবং যাত্রীকে কোনভাবেই যেন দুর্ঘটনায় না পড়ি। বিশেষ করে রাস্তায় মোটরসাইকেল চালক নিহত হচ্ছেন তা খুব দুঃখজনক, প্রত্যকে সচেতন হতে হবে বিশেষ করে অভিভাবককে খেয়াল রাখতে হবে। আমরা দূর্ঘটনা শূন্যের কোটায় আনতে পারবো না কিন্তু আমরা সচেতন হলে সড়ক দুর্ঘটনা অনেক কমিয়ে আসবে।
অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যরা বলেন, এই সহায়তা তাদের জন্য বড় ধরনের সহায়ক হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন দুর্ঘটনার শিকার হয়ে সহায়তা নিতে না হয়Ñএটাই তাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন যুগ্ম সচিব বিআরটিএ (অডিট ও আইন) রুবাইয়াৎ-ই- আশিক।
অন্যনোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন বিআরটিএ সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ মাসুদ আলম,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আশরাফুজ্জামান, পিপিএম-সেবা, বাংলাদেশ সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগের সভাপতি হাজি মঈনুল ইসলাম, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাদেক খান, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য- সিলেট জেলার ৪৭ জন এবং সুনামগঞ্জ জেলার ৪৭ জনসহ মোট ৯৪ জন ক্ষতিগ্রস্থ মাঝে এই চেক বিতরণ করা হয়। নিহত পরিবার ৫ লক্ষ টাকা,গুরুতর আহত ব্যক্তিকে ৩ লক্ষ টাকা এবং সামান্য আহত ব্যক্তিকে ১ লক্ষ টাকা হারে অনুদান প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর